হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ডক্টরস উইদাউট বর্ডার্সকে নিষিদ্ধ করল ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

গাজায় চিকিৎসাবিষয়ক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) কার্যক্রম নিষিদ্ধ করেছে ইসরাইল। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই সংস্থাকে উপত্যকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ইসরাইল জানিয়েছে, দাতব্য সংস্থাটি তেলআবিবে তাদের কর্মীদের তালিকা জমা দিতে অস্বীকৃতি জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মারিভ সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘এমএসএফ স্থানীয় কর্মীদের তালিকা জমা দিতে অস্বীকৃতি জানিয়েছে, যা এই অঞ্চলে পরিচালিত সব মানবিক সংস্থার জন্য প্রযোজ্য।’

ইসরাইলের দাবি, এই পদক্ষেপের লক্ষ্য ‘বৈধ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা এবং সন্ত্রাসের লক্ষ্যে মানবিক সহায়তার সুবিধা গ্রহণ রোধ করা’।

শুক্রবার এমএসএফ জানায়, ‘তেলআবিব আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বা আমাদের কার্যক্রমের স্বাধীন ব্যবস্থাপনা নিশ্চিত করতে অস্বীকৃতি জানানোর কারণে ইসরাইলকে তাদের ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক কর্মীদের তালিকা দেওয়া হবে না।’

এমএসএফ গাজায় কর্মরত বৃহত্তম মানবিক সংস্থাগুলোর মধ্যে একটি এবং এর কার্যক্রম বন্ধ করলে উপত্যকায় চিকিৎসা পরিষেবা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজায় ইসরাইলের দুই বছরের যুদ্ধে প্রায় ৭১ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন। এই হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

আরএ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ