হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লিবিয়ার বন্দরে হামলার শিকার রাশিয়ার জাহাজ

আমার দেশ অনলাইন

রাশিয়ার জাহাজে হামলা। ছবি: দ্য জেরুজালেম পোস্ট

লিবিয়ার বেনগাজি বন্দরে অবস্থানরত রুশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ও অস্ত্র পরিবহনে ব্যবহৃত দুটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ)। রোববার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, হামলায় ক্ষতিগ্রস্ত রুশ নৌবাহিনীর ‘মেরকুরি’ নামের করভেট যুদ্ধজাহাজটির বেশিরভাগ অংশই ডুবে গেছে। জাহাজটির সামনের অংশের কিছুটা পানির ওপরে দৃশ্যমান ছিল। হামলায় রুশ ও লিবীয় নাগরিকসহ অন্তত ১০ জন সামান্য আহত হয়েছেন।

লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার জানিয়েছে, রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য জাহাজটি বেনগাজি বন্দরে অবস্থান করছিল। হামলার নিন্দা জানিয়ে তারা বলেছে, লিবিয়ার ভূখণ্ড ও বন্দরকে আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।

এদিকে, একই দিন বেনগাজি উপকূলে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোনবোট হামলার ঘটনা ঘটেছে। লিবীয় নৌবাহিনী জাহাজটির নাবিকদের উদ্ধার করেছে। উপকূলের কাছে ২০টির বেশি ড্রোনবোটও প্রতিহত করার দাবি করেছে লিবীয় সামরিক সূত্র।

অন্যদিকে, বাল্টিক সাগরে ড্রোন হামলার শিকার রাশিয়ার ‘স্পার্টা-২’ কার্গো জাহাজে রোববারও আগুনের ধোঁয়া দেখা গেছে। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, দৃশ্যমান আগুন নিয়ন্ত্রণে এলেও জাহাজের কনটেইনারগুলো ঠান্ডা করা এবং জাহাজটিকে স্থিতিশীল রাখার কাজ চলছিল।

ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ধারণা, শনিবারের হামলাটি ইউক্রেন চালিয়ে থাকতে পারে। আন্তর্জাতিক জলসীমায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। জাহাজটির ১৬ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

আরএ

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪

ইয়েমেনে যুদ্ধের পাল্লা ভারী করতে মরিয়া হুথি ও সৌদি সমর্থিত বাহিনী, চাপে সাধারণ মানুষ

ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর

ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে অগ্রাধিকার দিতে বললেন আল-সাইয়েদ

মধ্যপ্রাচ্যে কেন হামলা বাড়াচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে ধস

ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন