হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে নিহত ৭

আমার দেশ অনলাইন

খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে আলাদা অভিযান চালিয়ে ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তাবাহিনী।

দুজনকে বেলুচিস্তানের চাগাই জেলার নোকচা নামে এলাকায় হত্যা করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী। তারা বলেছে, সশস্ত্র সন্ত্রাসীরা সেখানকার দুটি খালি পানির ট্যাংকে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে করে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে অভিযান চালাতে বাধ্য হয়। এছাড়া তারা জাতীয় মহাসড়ক এন-৪০-এর বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে।

খাইবার পাখতুনখাওয়ায় অভিযানে নিহত সন্ত্রাসীরা ফিতনা আল-খারেজির সদস্য ছিলেন। সেখানকার বারা নামে শহরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই সময় পাঁচ সন্ত্রাসীকে হত্যার পাশাপাশি তাদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়। আর অভিযানে তাদের একটি গোপন আস্তানা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

সূত্র: জিও টিভি

ইমরান খানের মুক্তি কোন পথে, আন্দোলন স্থগিতের পর কী করছে পিটিআই

পিটিআইয়ের ইসলামাবাদে লংমার্চ ঘিরে আসলে কী হচ্ছে

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, নিহত ১১

আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসবাদ আঞ্চলিক শান্তিতে বাধা: পাকিস্তান

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান

প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের

ইমরানের মুক্তির দাবিতে রাজধানীমুখী মিছিল, ইসলামাবাদে লকডাউন

ইসলামাবাদমুখী লংমার্চ কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার, রেঞ্জার্স মোতায়েন

পাক-আফগান সীমান্তে পাল্টাপাল্টি হামলা, কয়েকজন তালেবান যোদ্ধা নিহত

কারাবন্দি ইমরান খানের মুক্তির ব্যাপারে নীরব কেন মুসলিম নেতারা