হোম > বিশ্ব > পাকিস্তান

সমৃদ্ধির নতুন যুগে প্রবেশ করছে পাকিস্তান ও ইরান: শেহবাজ শরিফ

আমার দেশ অনলাইন

ছবি: জিও নিউজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, সমৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা ও শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন যুগে প্রবেশ করছে ইসলামাবাদ ও তেহরান। যুদ্ধবিরতি ও শান্তি প্রচেষ্টা পাকিস্তান ও ইরানের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে বলে আশাবাদী তিনি।

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।

শুক্রবার পার্লামেন্টে দেওয়া ভাষণে শরিফ বলেন, শান্তিচুক্তি সম্পাদনে ভূমিকা রাখায় পাকিস্তান বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। তার মতে, এই অর্জন দেশের ক্রমবর্ধমান কূটনৈতিক মর্যাদাকেই প্রতিফলিত করে।

প্রধানমন্ত্রী জানান, ইরানকে সমর্থন করায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিফোনে পাকিস্তানকে ধন্যবাদ দিয়েছেন। তাকে আয়াতুল্লাহ আলি খামিনির জানাজায় অংশগ্রহণের জন্যও আমন্ত্রণ জানিয়েছেন পেজেশকিয়ান। পাকিস্তানি প্রতিনিধিদল জানাজায় অংশ নেবে বলে আশ্বাস দিয়েছেন শেহবাজ।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

আরএ

হাদির মতো করে আজাদির কথা খুব কম মানুষই বলেছেন

ঝিনাইদহে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নবীজির প্রদর্শিত পথে চলতে ঈদ-ই-মিলাদুন্নবী অনন্য উদাহরণ: রিজভী

মা-বাবাকে মারধর করায় ছেলের ১ বছরের কারাদণ্ড

জবিতে লালমনিরহাটের দরিদ্র শিক্ষার্থীদের ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

হঠাৎ মস্কোতে মার্কিন সামরিক বিমানের অবতরণ ঘিরে রহস্য, নীরব ক্রেমলিন

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

যুক্তরাষ্ট্র-ইরান সংকট সমাধানে নিষেধাজ্ঞা নয়, আলোচনাই একমাত্র পথ: কাতার