হোম > বিশ্ব > পাকিস্তান

দেশে ফেরত পাঠানো বন্ধে পাকিস্তানকে আফগান শিক্ষার্থীদের আহ্বান

আমার দেশ অনলাইন

ছবি: ডন

আফগান মেডিকেল শিক্ষার্থীদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন কিং এডওয়ার্ডস মেডিকেল ইউনিভার্সিটির ২২ আফগান শিক্ষার্থী।

এক আফগান শিক্ষার্থী বলেন, শত শত আফগান শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি দেখানো উচিত।

এক শিক্ষার্থী বলেন, আফগানিস্তানে তালেবান সরকার নারীদের শিক্ষা নিষিদ্ধ করেছে। ফলে পাকিস্তান থেকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত তাদের ‘প্রস্তর যুগে’ ঠেলে দেওয়ার শামিল।

তৃতীয় বর্ষের এক নারী এমবিবিএস শিক্ষার্থী জানান, দুই বছর আগে পাকিস্তানের দেওয়া আল্লামা ইকবাল বৃত্তিতে তিনি পড়াশোনা করতে এসেছিলেন। দেশে ফিরে নারীদের চিকিৎসাসেবায় কাজ করার স্বপ্ন ছিল তার। তবে সাম্প্রতিক মাসগুলোতে তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থী বলেন, পাকিস্তান থেকে ফেরত পাঠানো হলে তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, এমনকি বিচারের সম্মুখীন হওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে তার চিকিৎসক হওয়ার স্বপ্নও অনিশ্চিত হয়ে পড়েছে।

এর আগে ১ সেপ্টেম্বর পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (পিএমডিসি) আফগান শিক্ষার্থীদের ভর্তি করা মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোকে তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম, নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) প্রদান এবং তাদের প্রত্যাবর্তনে সহযোগিতা নিশ্চিত করতে বলা হয়েছে।

সূত্র: ডন

আরএ

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে প্রচেষ্টা জোরদার করছে পাকিস্তান

আবেদনের ৩ বছরেও কেন ব্রিকসের সদস্যপদ পায়নি পাকিস্তান

পাকিস্তানে পড়তে বাধা নেই আফগান মেডিকেল শিক্ষার্থীদের

হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে যা বলছে পাকিস্তান

এই মুহূর্তে মক্কা চুক্তি সম্প্রসারণের প্রস্তাব বিবেচনায় নেই: পাকিস্তান

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১১ সন্ত্রাসী নিহত

কাশ্মীর নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ২১ সন্ত্রাসী নিহত

সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান

একই নামের কারণে আত্মঘাতী হামলাকারী বানানো হলো নিরপরাধ নারীকে