হোম > বিশ্ব > পাকিস্তান

পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের ৩ বোন গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

ছবি: ডন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে পিটিআই। রোববার আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক বা গ্রেপ্তারের নির্দেশ দেন লাহোরের ডেপুটি কমিশনার । এর পরদিন পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম দাবি করেন, ইমরানের বোন উজমা খান ও নরিন খানকে তাদের সন্তানসহ আটক করে একটি সাঁজোয়া যানযোগে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে পুলিশ।

পিটিআই এ ঘটনাকে মৌলিক অধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে।

ইমরানের ছেলে কাসিম খানও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, তার খালা ও খালাতো ভাইদের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢুকে তাদের জোর করে গাড়িতে তুলে নিয়ে গেছে। তবে তাদের আটকের কারণ বা কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।

২৭ সেপ্টেম্বর পাকিস্তানজুড়ে বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে পিটিআই। ইমরান খানের মুক্তি এবং সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠার লক্ষ্যে জনমত গঠনের জন্য এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির ঠিক আগ মুহূর্তে ইমরান খানের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হলো।

সূত্র: ডন

আরএ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ৬ সেনা সদস্যসহ নিহত ১৪

ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসী নিহত, ২৩ জিম্মি উদ্ধার

পাকিস্তানে সরকারি ভোজ নিষিদ্ধ, বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১০ সন্ত্রাসীসহ নিহত ১৬

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

সৌদির পাশে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ দাঁড়িয়ে আছে পাকিস্তান: শাহবাজ শরিফ

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন