হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৭

আমার দেশ অনলাইন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত এক্সপ্রেসওয়ের ইসমাইলা এলাকায় যাত্রীবাহী একটি বাসকে দ্রুতগতির ভ্যান ধাক্কা দিলে অন্তত ১১ জন নিহত হন। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম সামা টিভির বরাতে এ তথ্য জানা গেছে।

প্রাথমিকভাবে জানা যায়, যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। উদ্ধারকর্মীদের ধারণা, ভ্যানচালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

মোটরওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ এবং আহতদের চিকিৎসার জন্য মারদান মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি করাচি থেকে বুনারের দিকে যাচ্ছিল। অন্যদিকে ভ্যানটি রাওয়ালপিন্ডি থেকে দিরের উদ্দেশে রওনা হয়েছিল।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে প্রাথমিক তদন্তে চালকের গাফিলতিকেই প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে।

সূত্র: সামা টিভি

এসআর

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা জাতিসংঘের

পাকিস্তানে সশস্ত্র হামলায় সেনা সদস্যসহ নিহত ৯৬

পাঁচ আরোহীসহ পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ

ভারত পাকিস্তানের বিরুদ্ধে পানিকে ‘অস্ত্র’ বানালে চীন কী করবে

মোদির সম্মাননা পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

স্যানিটারি ন্যাপকিনের দাম কমাল পাকিস্তান

খামেনির কফিনে পাকিস্তানি প্রধানমন্ত্রী শরিফের শ্রদ্ধা

খামেনির দাফন অনুষ্ঠানে পাকিস্তানের সেনা প্রধান, ইরানের পথে শাহবাজ

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০