হোম > বিশ্ব > পাকিস্তান

ইরান থেকে সস্তায় তেল-গ্যাস কেনার পরিকল্পনা পাকিস্তানের

আমার দেশ অনলাইন

ইরান থেকে সস্তায় তেল ও গ্যাস কেনার কথা বিবেচনা করছে পাকিস্তান। রোববার পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলি পারভেজ মালিক জানান, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তেহরান থেকে তেল ও গ্যাস কেনার পরিকল্পনা করা হচ্ছে।

লাহোরে সংবাদমাধ্যমকে মন্ত্রী বলেন, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত যখন তুঙ্গে ছিল, তখন এপ্রিলে পেট্রোলিয়াম পণ্যের দাম প্রতি লিটার ৪৬০ রুপিতে পৌঁছেছিল। কিন্তু তারপর থেকে বিশ্বব্যাপী দাম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

ওয়াশিংটন ও তেহরান ১৭ জুন সুইজারল্যান্ডে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষর করে, যেখানে মধ্যস্থতা করেছিল পাকিস্তান।

এই সমঝোতা স্মারকের অধীনে, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত অর্থ বিভাগের মাধ্যমে ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানির জন্য অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নিতে অঙ্গীকারবদ্ধ হয়। এর সাথে ব্যাংকিং লেনদেন, বীমা ও পরিবহনসহ সংশ্লিষ্ট সব সেবাও অন্তর্ভুক্ত ছিল।

মালিক বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অবিলম্বে এই সুবিধা জনগণের কাছে পৌঁছে দিয়েছেন এবং জ্বালানি দাম কমিয়েছেন।

সূত্র: জিও নিউজ

আরএ

পাকিস্তানে স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮

পাকিস্তানে ভারত সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত

পাক-আফগান সীমান্তে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন শাহবাজ শরিফ

রাজপথে আন্দোলন নাকি সরকারের সঙ্গে আলোচনাÑ কোনটি বেছে নিচ্ছে ইমরান খানের দল

ইমরান খানকে ইসলামাবাদের নতুন কারাগারে স্থানান্তরের পরিকল্পনা

পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প

ইরান ও পাকিস্তানের মধ্যে ফের সীমান্ত বাণিজ্য চালু

ভারত সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান-মালদ্বীপ