হোম > বিশ্ব > পাকিস্তান

সুপ্রিম কোর্টের নির্দেশে ছেলেদের সঙ্গে কথা বললেন ইমরান খান

আমার দেশ অনলাইন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান সুপ্রিম কোর্টের নির্দেশে তার দুই ছেলের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পেয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন তার বোন আলিমা খান। খবর দিয়েছে জিও নিউজ।

কারা কর্তৃপক্ষের বরাতে জানানো হয়, ইমরান খান প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে ছেলেদের সঙ্গে কথা বলেন। তবে আলিমা খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে দাবি করেন, তিনি প্রায় ২০ মিনিট কথা বলতে পেরেছেন তার দুই ছেলে কাসিম খান ও সুলায়মান খানের সঙ্গে। দীর্ঘ সময় পর বাবার কণ্ঠ শুনে ছেলেরা আবেগাপ্লুত হয় এবং ইমরানও ভীষণ আনন্দিত ছিলেন বলে জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট কারা কর্তৃপক্ষকে ইমরান খানকে তার সন্তানদের সঙ্গে টেলিফোনে যোগাযোগের সুযোগ দেওয়ার নির্দেশ দেয়। পিটিআইয়ের আইনজীবী সালমান সাফদার ইমরান খানের স্বাস্থ্য-সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে জমা দেওয়ার পর আদালত এ আদেশ দেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইমরান খানের ডান চোখে রক্ত জমাট বাঁধার ফলে গুরুতর ক্ষতি হয়েছে। চিকিৎসা ও ইনজেকশন নেওয়ার পরও বর্তমানে তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে বলে জানানো হয়। সাত পৃষ্ঠার ওই প্রতিবেদনে আদিয়ালা কারাগার-এ তার সঙ্গে সাক্ষাতের বিস্তারিত তুলে ধরা হয়। আদালত সালমান সাফদারকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়ে ১১ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছিল।

এদিকে আলিমা খান জানান, পরিবারের সদস্যরা শিফা ইন্টারন্যাশনাল হাসপাতাল-এ ইমরান খানের জরুরি চিকিৎসার অপেক্ষায় আছেন, যাতে তার দৃষ্টিশক্তি পুনরুদ্ধার সম্ভব হয়। চোখের চিকিৎসায় ‘ইচ্ছাকৃত বিলম্ব’ করা হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি এড়াতে পরিবার ও দল আর কোনো বিলম্ব মেনে নেবে না।

এসআর

পাকিস্তানে গণপরিবহনে এক মাস বিনা মূল্যে যাতায়াত ঘোষণা

পাকিস্তানে আকস্মিক বন্যায় ৯ জনের মৃত্যু

আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে ৮ জন নিহত, কাঁপল ভারত-পাকিস্তানও

জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের

জ্বালানির দাম ৪৩ শতাংশ বাড়াল পাকিস্তান

পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৮ সন্ত্রাসী নিহত

সৌদি আরব, তুরস্ক ও মিসরকে নিয়ে বসছে পাকিস্তান

ইরানে পাকিস্তানি দূতাবাসের কাছে বিস্ফোরণ

হরমুজে ‘মধ্যস্থতাকারী’ পাকিস্তানের জাহাজ আটকাল ইরান

দূষিত দেশের তালিকায় শীর্ষে পাকিস্তান, বাংলাদেশের অবস্থান কত