হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে হামলা, নিহত ৭

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু এজেন্সি।

পাকিস্তানের করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদরদপ্তরে সশস্ত্র হামলায় অন্তত তিন রেঞ্জার্স সদস্য ও চার হামলাকারী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহরের গুলিস্তান-ই-জওহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সিন্ধু পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাভেদ আলম ওধো জানান, প্রাথমিক তথ্যে তিন রেঞ্জার্স সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। অভিযানে চার হামলাকারীকেও হত্যা করা হয়েছে।

আলজাজিরার সূত্র জানায়, প্রায় পাঁচজন ভারী অস্ত্রধারী হামলাকারী একটি বিস্ফোরকবোঝাই যানবাহন দিয়ে কম্পাউন্ডের প্রধান ফটকে আঘাত করে। এতে বিকট শব্দ হয় এবং এরপর তারা কম্পাউন্ডে প্রবেশ করে হামলা চালায়।

তবে আইজি ওধো বলেন, হামলাকারীরা গাড়ি দিয়ে ফটকে আঘাত করেছিল, কিন্তু বিস্ফোরণ ঘটেছে কি না, তা তখনও নিশ্চিত হওয়া যায়নি।

সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এক বিবৃতিতে জানান, বিস্ফোরণের শব্দ ও গুলিবর্ষণের ঘটনার বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নজর দিয়েছেন এবং বিস্তারিত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

হামলার পর মোসামিয়াত চৌরাঙ্গি এলাকার আশপাশের সড়কগুলো ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে বিশেষ নিরাপত্তা ইউনিট (এসএসইউ), অ্যান্টি-টেররিস্ট ফোর্স ও রেঞ্জার্স সদস্যরা মোতায়েন করে যৌথ ক্লিয়ারেন্স অভিযান চালানো হয়।

পাকিস্তানের জরুরি সেবাদানকারী সংস্থা এধি ফাউন্ডেশন জানিয়েছে, হামলায় অন্তত দুজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা বেড়ে চলার মধ্যেই করাচির এই হামলার ঘটনা ঘটল।

কোমর থেকে পায়ের ব্যথা

শিশুর স্ক্রিন আসক্তি

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

দ্বিতীয়বার ডেঙ্গুতে ঝুঁকি বেশি

শিশু মৃত্যুর তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ, দুই সদস্য ক্লোজ

চোরাই মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্কের ঘোষণা কানাডার

প্লে-ব্যাকের অপেক্ষায় অনুপমা মুক্তি

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান