হোম > বিশ্ব > পাকিস্তান

সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: আসিম মুনির

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: জিও নিউজ

সব ধরনের হুমকির বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। বুধবার বাহাওয়ালপুর গ্যারিসন পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা জানায়। খবর জিও নিউজের।

পরিদর্শনকালে অফিসার এবং সেনাদের উচ্চ মনোবল, পেশাদার দক্ষতা এবং অপারেশনাল প্রস্তুতির প্রশংসা করেন সেনাপ্রধান। এ সময় ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র এবং নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন তিনি।

ফিল্ড মার্শাল উল্লেখ করেন, পাকিস্তান সশস্ত্র বাহিনী বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বলেন, প্রযুক্তিগত অগ্রগতির কারণে যুদ্ধের ধরন দ্রুত বিকশিত হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতের সংঘাতগুলো প্রযুক্তিগত কৌশলের ওপর নির্ভরশীল হবে। এজন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনী দ্রুত আধুনিক প্রযুক্তি গ্রহণ করছে।

আরএ

নাগেশ্বরীতে সুস্থ ব্যক্তিদের প্রতিবন্ধী সাজিয়ে সরকারি ভাতা প্রদান, তদন্তের দাবি

৭ বছর পর শি জিনপিং ভারত সফর

সিরিয়াকে সন্ত্রাসের মদদদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

গুজব ছড়িয়ে ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, বাবা-মা হাসপাতালে

প্রতিদিন গড়ে ১০ খুন, নিয়ন্ত্রণহীন সহিংসতা

ইরানের ওপর ‘অর্থনৈতিক ডি-ডে’ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

বিশেষায়িত ক্ষেত্রগুলোতে তরুণদের চাহিদা বাড়বে

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে বিপদে ফেলতে পারে কানাডা

ছবিতে মুগ্ধতা ছড়াচ্ছেন সাদিক খান

পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার স্থাপন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭