হোম > বিশ্ব > পাকিস্তান

এক কাতারে নামাজ পড়লেন বিশ্বের প্রভাবশালী পাঁচ মুসলিম নেতা

আমার দেশ অনলাইন

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে জুমার নামাজ আদায় করছেন বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতারা। ছবি: সৌদি গেজেট।

যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে সৌদিতে অবস্থান করছেন তুরস্কের প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। শুক্রবার যৌথ প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। সপ্তাহের সাত দিনের মধ্যে শুক্রবার মুসলমানদের একটি বিশেষ দিন। এই দিন দুপুরে খুতবা বয়ানের পর জুমা নামাজ পড়েন মুসলিমরা। সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে জুমার নামাজ আদায় করছেন বিশ্বের প্রভাবশালী নেতারা।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একই কাতারে নামাজ আদায় করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ আরো অনেকে।

ছবি: সৌদি গেজেট।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেট তাদের সামাজিক যোগাযোগমাধ্যম মুসলিমদের নেতাদের নামাজের বেশ কিছু ছবি প্রকাশ করেছে।

ছবি: সংগৃহীত।

এমএমআর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩

পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের ৩ বোন গ্রেপ্তার

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ৬ সেনা সদস্যসহ নিহত ১৪

ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসী নিহত, ২৩ জিম্মি উদ্ধার

পাকিস্তানে সরকারি ভোজ নিষিদ্ধ, বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১০ সন্ত্রাসীসহ নিহত ১৬

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান