হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রচলিত যুদ্ধের সম্ভাবনা কতটুকু

আমার দেশ অনলাইন

আফগানিস্তানের তালেবানের পক্ষে পাকিস্তানের সঙ্গে প্রচলিত যুদ্ধ করার সম্ভাবনা কম বলে বিবিসি উর্দুকে বলছেন বেশ কয়েকজন বিশ্লেষক। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সামরিক সক্ষমতার বড় ধরনের পার্থক্য রয়েছে।

পারমাণবিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়মিত বিশ্বের সামরিক শক্তির শীর্ষ ১৫ দেশের মধ্যে স্থান পেয়ে থাকে।

অন্যদিকে আফগান তালেবানের একই ধরনের সামরিক সক্ষমতার ঘাটতি রয়েছে এবং তারা নিজেরাই অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি।

তালেবান বাহিনীর হাতে থাকা অস্ত্র মূলত তিনটি উৎস থেকে এসেছে— সাবেক আফগান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্র, দেশ ছেড়ে যাওয়া বিদেশি বাহিনীর রেখে যাওয়া সামরিক সরঞ্জাম এবং কালোবাজারসহ বিভিন্ন উৎস থেকে নতুন করে সংগ্রহ করা অস্ত্র।

বিশেষজ্ঞরা বলেন, অতীতের সীমান্ত সংঘর্ষের ভিডিওতে দেখা যায়, তালেবান বাহিনী বেশির ভাগ ক্ষেত্রেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হালকা অস্ত্র ব্যবহার করেছে।

তবে বিশ্লেষকদের মতে, তালেবানদের গেরিলাযুদ্ধের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

একজন আফগান নিরাপত্তা বিশ্লেষক বিবিসি উর্দুকে বলেন, পাকিস্তানি বাহিনীর সঙ্গে তালেবানদের অনেক সংঘর্ষেই অতর্কিত হামলা ও সড়কপথে বোমা পেতে রাখার মতো গেরিলা কৌশল ব্যবহার করা হয়।

সূত্র: বিবিসি বাংলা

যুক্তরাষ্ট্র-ইরান আস্থা তৈরিতে কাজ করছে পাকিস্তান

সংলাপ আয়োজনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

ফিল্ড মার্শাল আসিম মুনির দারুণ কাজ করছেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: অচলাবস্থা নয়, তবে অগ্রগতিও নেই

২১ ঘণ্টার বৈঠকেও ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা হয়নি: ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা উদযাপন করছে পাকিস্তান, কিন্তু কেন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় পাকিস্তানের উদ্যোগকে গর্বের বললেন শাহবাজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: অনিশ্চিয়তা থাকলেও প্রস্তুত পাকিস্তান

লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানাল পাকিস্তান