হোম > বিশ্ব > পাকিস্তান

ইরান ও পাকিস্তানের মধ্যে ফের সীমান্ত বাণিজ্য চালু

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পাকিস্তান ও ইরানের মধ্যে গাবদ-রিমদান সীমান্ত করিডর পুনরায় খুলে দেওয়া হয়েছে। শনিবার থেকে ফের শুরু হয়েছে বাণিজ্য কার্যক্রম। এক সপ্তাহের স্থগিতাদেশের পর সীমান্ত খুলে দেওয়ায় আটকে পড়া এলপিজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক চলাচলের অনুমতি পেয়েছে।

গওয়াদর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মীর নাভিদ জান কালমাতি জানান, শনিবার সকাল থেকে সীমান্তে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। এতে দুই দেশের ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টদের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পাকিস্তানে এলপিজির সংকট ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

এর আগে, গত বৃহস্পতিবার সীমান্তের কাছে আটকে থাকা পণ্যবাহী ট্রাকে বন্দুকধারীরা হামলা চালিয়ে কয়েক ডজন ট্রাকে আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের পর সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

গত ১৭ অক্টোবর পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় গাবদ-রিমদান ও তাফতান সীমান্ত দিয়ে বাণিজ্য স্থগিত করেছিল। নতুন নির্দেশনায় ১৬ অক্টোবর বা তার আগের তারিখের চালানপত্র থাকা পণ্যবাহী ট্রাকগুলোকে সীমান্ত পারাপারের অনুমতি দেওয়া হয়েছে।

সূত্র: ডন

আরএ

ভারত সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান-মালদ্বীপ

কারাগারে ইমরান খানের ১১৭৪ দিন, পাকিস্তানের গণতন্ত্র কোন পথে

কৌশলগত ভারসাম্য নষ্টের চেষ্টা নিয়ে ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

হারামাইনের নিরাপত্তায় কোনো আপস নয়: পাকিস্তান

পাকিস্তানে ভারত সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান

উপসাগরীয় জ্বালানি অবকাঠামোয় হামলায় দীর্ঘমেয়াদি সংকটের শঙ্কায় পাকিস্তান

‘সীমান্তে কোনো আগ্রাসন সহ্য করবে না পাকিস্তান’

আইএমএফ-বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি হচ্ছে পাকিস্তান