হোম > বিশ্ব > পাকিস্তান

পাক-আফগান সীমান্তে পাল্টাপাল্টি হামলা, কয়েকজন তালেবান যোদ্ধা নিহত

আমার দেশ অনলাইন

আল জাজিরা

বেলুচিস্তানের গুলিস্তান সীমান্ত এলাকায় প্রবেশ করে তালেবান যোদ্ধারা হামলার চেষ্টা করেছে বলে দাবি করেছে পাকিস্তান। এর জবাবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে কয়েকজন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়। সূত্রের বরাত দিয়ে এ কথা জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপি।

সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকায় পাকিস্তানি বাহিনী ও আফগান তালেবানের মধ্যে কয়েক দফা গোলাগুলি হয়। মধ্যরাতের পরও থেমে থেমে সংঘর্ষ চলছিল।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান-আফগান সীমান্তে উত্তেজনা দ্রুত বেড়েছে। আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা আটটি ড্রোন ভূপাতিত করার পর পাকিস্তান আফগানিস্তানের ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে। এর আগে খাইবার পাখতুনখোয়ার কুররাম এলাকায় আফগান তালেবানের গুলিবর্ষণ এবং সন্ত্রাসীদের পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা ঠেকানোর দাবিও করে ইসলামাবাদ।

গত ২১ সেপ্টেম্বর পাকিস্তান খাইবার পাখতুনখোয়ার সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবে আফগান সীমান্তবর্তী এলাকায় ‘সন্ত্রাসীদের আস্তানা’ লক্ষ্য করে বিমান হামলা চালায়। পাকিস্তানের দাবি, এসব হামলায় ২৮ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে আফগানিস্তানের মাটিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি থাকার অভিযোগ করে আসছে। পাকিস্তানের দাবি, এসব গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে কাবুলের সঙ্গে এ নিয়ে সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা

আরএ

ইসলামাবাদমুখী লং মার্চ কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার, রেঞ্জার্স মোতায়েন

কারাবন্দি ইমরান খানের মুক্তির ব্যাপারে নীরব কেন মুসলিম নেতারা

ইসলামাবাদে হাসপাতালের বেড খালি করার নির্দেশ, বড় সংঘর্ষের আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি

ইমরান খানের সুচিকিৎসার দাবিতে উত্তাল পাকিস্তান, রাজনীতিতে নতুন করে উত্তেজনা

নিরাপত্তার চাদরে ইসলামাবাদ, সব প্রধান সড়ক বন্ধ

‘ইমরান খান ইজ স্টিল নট আউট’

পাকিস্তানে ভারত সমর্থিত ১৯ সন্ত্রাসী নিহত

আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

পাকিস্তানে ইমরান খানের পরিবারকে পুলিশের দমন-পীড়ন

শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করল জামায়াত