হোম > বিশ্ব > পাকিস্তান

সিন্ধু চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে পাকিস্তানের চিঠি

আমার দেশ অনলাইন

ছবি: ডন

সিন্ধু পানি বণ্টন চুক্তি লঙ্ঘনের অভিযোগে ভারতের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিকে চিঠি দিয়েছে পাকিস্তান। চুক্তি লঙ্ঘনের বিষয়টি আমলে নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

তিনি সতর্ক করে বলেন, নয়াদিল্লির এই চুক্তি লঙ্ঘন পাকিস্তানের পানি নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তির জন্য হুমকিস্বরূপ।

জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ, উপ-প্রধানমন্ত্রী দারের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি লিওনর জালাবাতা তোরেসের কাছে চিঠিটি হস্তান্তর করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে রাষ্ট্রদূত বলেন, ‘চিঠিতে চেনাব নদীর পানি প্রত্যাহার করে নেওয়ার উদ্দেশ্যে নির্মিত দুটি ভারতীয় প্রকল্পের প্রতি নিরাপত্তা পরিষদের জরুরি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর বিপজ্জনক প্রভাব পাকিস্তানের পানি, খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপরও পড়ছে।’

সূত্র: ডন

আরএ

উন্নয়ন কাজে গতি আসবে কতটা

জনতা ব্যাংকের সংকট কাটাতে রূপরেখা তৈরির নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’