আঞ্চলিক নিরাপত্তা এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার কৌশল নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতি অনুসারে, এই আলোচনায় আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ এবং এই অঞ্চলে স্থিতিশীলতা জোরদার করার কৌশল নিয়ে আলোচনা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
যুদ্ধ চলাকালীন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান এবং উভয় পক্ষের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে।
সূত্র: বার্তা সংস্থা মেহের
আরএ