হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে ইমরান খানের পরিবারকে পুলিশের দমন-পীড়ন

এনডিটিভি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে আটকের ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বাড়িতে রাতের অভিযান, জোরপূর্বক আটক ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছে ইমরান খানের পরিবার। আগামী ২৭ সেপ্টেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–এর ইসলামাবাদমুখী দেশব্যাপী কর্মসূচির কয়েক দিন আগে এ ঘটনা ঘটল।

২০ সেপ্টেম্বর ইমরানের বোন আলিমা খানকে লাহোর থেকে আটক করা হয়। পরে ২১ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে প্রায় ২০০ পুলিশ সদস্য তাদের বাড়িতে অভিযান চালায় বলে পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে। পুলিশ সদস্যরা বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালান এবং আলিমার অন্য দুই বোন উজমা খান ও নরিন নিয়াজিকে আটক করতে পাশের বাড়িতে প্রবেশ করেন বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।

পরিবারের অভিযোগ, অভিযানের সময় পুলিশ সদস্যরা বাড়ির সিসিটিভি ক্যামেরা ও সরঞ্জাম নষ্ট করে দেন। অভিযানে কয়েকজন গৃহকর্মী ও স্বজনকেও আটক করা হয়। পরিবারের পক্ষ থেকে আরো দাবি করা হয়েছে, অভিযানের সময় দুই ও সাত বছর বয়সী দুই শিশুও আতঙ্কিত হয়ে পড়ে।

রাত ২টা ১০ মিনিটের দিকে আটক ব্যক্তিদের চাবুরজি থানায় নেওয়া হয়। পরে উজমা খান ও নরিন নিয়াজিকে অন্যদের কাছ থেকে আলাদা করে কারাগারে পাঠানো হয়। তাদের সঙ্গে পরিবার ও আইনজীবীদের যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পিটিআই বলছে, সরকার রাজনৈতিক কর্মসূচি ঠেকাতে দলটির নেতাকর্মী ও ইমরান খানের পরিবারের সদস্যদের লক্ষ্যবস্তু করছে। দলটি ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে সমাবেশ করে ইমরান খানের মুক্তি ও সাংবিধানিক শাসনের দাবিতে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আটক ও প্রতিরোধমূলক ব্যবস্থা জনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পর্কিত। লাহোরের ডেপুটি কমিশনার ইমরানের বোনদের বিরুদ্ধে ৩০ দিনের প্রতিরোধমূলক আটকের আদেশ জারি করেছেন। সরকারের বক্তব্য অনুযায়ী, তাদের প্রকাশ্য সমাবেশে উপস্থিতি জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি করতে পারে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি পিটিআইকে ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে কোনো ফল অর্জন করা যাবে না। এদিকে ইমরান খানের পরিবার ও পিটিআই এসব আটককে রাজনৈতিক দমন-পীড়নের অংশ হিসেবে দেখছে। সরকার অবশ্য তাদের পদক্ষেপকে আইনসম্মত এবং জনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে বর্ণনা করছে।

শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করল জামায়াত

জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩

পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের ৩ বোন গ্রেপ্তার

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ৬ সেনা সদস্যসহ নিহত ১৪

ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসী নিহত, ২৩ জিম্মি উদ্ধার

পাকিস্তানে সরকারি ভোজ নিষিদ্ধ, বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১০ সন্ত্রাসীসহ নিহত ১৬