হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধস, ১৪ শিশু নিহত

আমার দেশ অনলাইন

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও পাঁচ শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানিয়েছেন, দুর্ঘটনার পর মোট ১৯ শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও তাদের মধ্যে ১৪ জনকে বাঁচানো সম্ভব হয়নি। আহত পাঁচ শিশুর চিকিৎসা চলছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, দুর্ঘটনার সময় কোচিং সেন্টারটিতে ৩০ জনেরও বেশি শিশু উপস্থিত ছিল। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশুদের উদ্ধারে দ্রুত অভিযান চালানো হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। এ সময় নিচতলায় শিশুদের পাঠদান চলাকালেই ছাদটি হঠাৎ ভেঙে পড়ে।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় ভবনের মালিকসহ দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

সূত্র: জিও নিউজ

এআরবি

জনতা ব্যাংকের সংকট কাটাতে রূপরেখা তৈরির নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ