হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার দাবিতে অবস্থান ধর্মঘট

আমার দেশ অনলাইন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সুচিকৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন তেহরিক-ই-তাহফুজ-আয়িন-ই-পাকিস্তানের নেতারা। শুক্রবার এই অবস্থান ধর্মঘট শুরু হয়। চোখের চিকিৎসার জন্য শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তর না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

আল্লামা রাজা নাসির আব্বাস, মাহমুদ খান আছাকজাই এবং ব্যারিস্টার গহর আলি খান জুমার নামাজের পর পার্লামেন্ট ভবনে অবস্থান নেন। অন্যদিকে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ও অন্যান্য পিটিআই নেতা খাইবার পাখতুনখোয়া হাউসে আলাদাভাবে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় স্থানেই পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিনেটের বিরোধীদলীয় নেতা নাসির আব্বাস সাংবাদিকদের বলেন, ‘আমাদের অবস্থান অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে। আমরা হাল ছাড়ব না।’

আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। তার চিকিৎসায় অবহেলার অভিযোগ করছেন বিরোধীরা।

আরএ

পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে নিহত ৭

ইমরান খানের মুক্তি কোন পথে, আন্দোলন স্থগিতের পর কী করছে পিটিআই

পিটিআইয়ের ইসলামাবাদে লংমার্চ ঘিরে আসলে কী হচ্ছে

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, নিহত ১১

আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসবাদ আঞ্চলিক শান্তিতে বাধা: পাকিস্তান

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান

প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের

ইমরানের মুক্তির দাবিতে রাজধানীমুখী মিছিল, ইসলামাবাদে লকডাউন

ইসলামাবাদমুখী লংমার্চ কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার, রেঞ্জার্স মোতায়েন

পাক-আফগান সীমান্তে পাল্টাপাল্টি হামলা, কয়েকজন তালেবান যোদ্ধা নিহত