হোম > বিশ্ব > পাকিস্তান

শিশুর বুকের ভেতরে আরেক শিশুর ভ্রূণ

পাকিস্তানে বিরল অস্ত্রপচার

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

কাশি ও শ্বাসকষ্টে ভুগছিল রেহান নামে পাঁচ বছর বয়সি এক শিশু। তাকে নিয়ে হাসপাতালে যান তার বাবা-মা। সেখানে অস্ত্রপচার করে দেখা যায়, তার বুকে লুকিয়ে ছিল একটি অপূর্ণ ভ্রূণ। এই বিরল অস্ত্রোপচারটি হয়েছে পাকিস্তানের রহিম ইয়ার খান জেলার শেখ জায়েদ মেডিকেল কলেজ ও হাসপাতালে।

হাসপাতালে নেয়া পর রেহানের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা আবিষ্কার করেন, তার বুকের ভিতরে একটি আংশিকভাবে বিকশিত ভ্রূণ রয়েছে, যা হৃদপিণ্ড ও প্রধান রক্তনালীগুলোর খুব কাছাকাছি ছিল।

বিষয়টি বিরল ও জটিল হওয়ার কারণে, হাসপাতালের একজন সিনিয়র থোরাসিক সার্জন ডাঃ সুলতান মাহমুদ অত্যন্ত সূক্ষ্ম অস্ত্রোপচার পরিচালনা করেন। তিনি ভ্রূণটি সফলভাবে অপসারণ করতে সক্ষম হন। তবে ভ্রুণটি জীবিত ছিল না। ডাঃ সুলতান বলেন, অস্ত্রপচারটি ছিল অত্যন্ত জটিল, কারণ ভ্রূণটি হৃদপিণ্ড এবং প্রধান ধমনীর কাছে বিপজ্জনকভাবে অবস্থান করছিল, যেখানে একটি ছোটখাটো ত্রুটিও মারাত্মক হতে পারত।

তিনি ব্যাখ্যা করেন যে 'ভ্রূণের মধ্যে ভ্রূণ' একটি বিরল জন্মগত অবস্থা একটি জন্মগত বিরল অবস্থা, যেখানে যমজ সন্তানের একজন সঠিকভাবে বিকশিত না হয়ে অপরজনের শরীরের ভেতর থেকে যায়। বিশ্বব্যাপী প্রতি পাঁচ লাখ জন্মে মাত্র একটি ক্ষেত্রে এ ধরনের ঘটনা দেখা যায়। সাধারণত এসব ভ্রূণ পেটের ভেতরে পাওয়া যায়, তবে বুকের ভেতরে এমন অবস্থান অত্যন্ত বিরল।

রেহানের মা জানান, এর আগে তারা একাধিক চিকিৎসকের কাছে গিয়েছিলেন, কিন্তু কেউই সমস্যাটি শনাক্ত করতে পারেননি। তিনি চিকিৎসক দলটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অস্ত্রোপচারের পর তার ছেলের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং সে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউনের

আরএ

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২ সেনা ও ১৬ সন্ত্রাসী নিহত

করাচি বন্দরে ৭ মাস ধরে আটকে আছেন ভারতীয় ৬ নাবিক, পাকিস্তানের সহায়তা চায় দিল্লি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪

পাকিস্তানে যাত্রীবাহী ভ্যান নদীতে পড়ে নিহত ১১

কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮

দুই বিদেশি নারীকে ধর্ষণের অভিযোগ, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিচার শুরু

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় উপপুলিশ সুপারসহ ১০ পুলিশ সদস্য নিহত