হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে ভারত সমর্থিত ১৯ সন্ত্রাসী নিহত

আমার দেশ অনলাইন

ছবি: জিও নিউজ

পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা, কেচ ও পশ্চিম কোয়েটায় পৃথক অভিযানে ১৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর)। তাদের দাবি, নিহতরা ভারত-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সদস্য।

আইএসপিআর জানায়, ২১ সেপ্টেম্বর থেকে কোয়েটার শাবান এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে হত্যা করা হয়েছে। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। ২২ ও ২৩ সেপ্টেম্বর কেচ ও পশ্চিম কোয়েটায় পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে আরো ছয়জন নিহত হয়।

অভিযানে গুলিবিনিময়ের সময় সুবেদার মোহাম্মদ জামিল নিহত হন বলেও জানিয়েছে আইএসপিআর। শাবান এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, পাকিস্তানে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলা বেড়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান। ওই সময়ে দেশটির মোট সহিংসতাজনিত মৃত্যুর প্রায় ৯৬ শতাংশই এই দুই প্রদেশে ঘটেছে।

সূত্র: জিও নিউজ

আরএ

ইসলামাবাদে হাসপাতালের বেড খালি করার নির্দেশ, বড় সংঘর্ষের আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি

ইমরান খানের সুচিকিৎসার দাবিতে উত্তাল পাকিস্তান, রাজনীতিতে নতুন করে উত্তেজনা

নিরাপত্তার চাদরে ইসলামাবাদ, সব প্রধান সড়ক বন্ধ

‘ইমরান খান ইজ স্টিল নট আউট’

আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

পাকিস্তানে ইমরান খানের পরিবারকে পুলিশের দমন-পীড়ন

শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করল জামায়াত

জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩