হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে ৮০০ কেজি গাধার মাংসসহ জীবন্ত কুকুর-শিয়াল ও গাধা জব্দ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮০০ কেজি গাধার মাংস উদ্ধার করেছে দেশটির খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ। এ সময় একটি মৃত গাধার পাশাপাশি ১২টি জীবিত গাধা, পাঁচটি কুকুর, ১৭টি কচ্ছপ, একটি শিয়াল ও একটি বিপন্ন প্রজাতির বনরুই (প্যাঙ্গোলিন) উদ্ধার করা হয়।

শুক্রবার পুলিশের সহযোগিতায় ইসলামাবাদ খাদ্য কর্তৃপক্ষ (আইএফএ) এ অভিযান চালায়। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ নভেম্বর ইসলামাবাদের সেক্টর ডি-১৪ এলাকার একটি বাড়িতে অভিযান চালায় আইএফএ ও পুলিশের যৌথ দল। সেখান থেকে বিপুল পরিমাণ গাধার মাংস ও বিভিন্ন প্রাণী উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রাণীগুলোর মধ্যে জীবিত ও মৃত গাধা ছাড়াও কুকুর, কচ্ছপ, শিয়াল এবং প্যাঙ্গোলিন ছিল।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাড়িটির বাসিন্দারা সেখানে মাংস প্রক্রিয়াজাতকরণ কিংবা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদনপত্র দেখাতে পারেননি। এ ছাড়া স্থাপনাটিতে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং খাদ্য নিরাপত্তাসংক্রান্ত নিয়মের গুরুতর লঙ্ঘন পাওয়া গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বাড়িটির বাসিন্দাদের বিরুদ্ধে ইসলামাবাদের গোলরা থানায় মামলা করেছে আইএফএ। ‘ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি ফুড সেফটি অ্যাক্টে মামলাটি করা হয়েছে।

ইসলামাবাদে অবৈধভাবে মাংস প্রক্রিয়াজাত ও সংরক্ষণের অভিযোগে এ ধরনের অভিযান নতুন নয়। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে রাজধানীর তারনোল এলাকায় অভিযান চালিয়ে ৫০টির বেশি গাধা এবং বিপুল পরিমাণ সন্দেহজনক অবৈধ মাংস উদ্ধার করেছিল কর্তৃপক্ষ।

সূত্র: ডন

এআরবি

পাকিস্তানে কমল পেট্রোলের দাম

সৌদিতে হুথিদের হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন আগ্রাসন’ বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী

ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি

ম্যান্ডেলার মতো উত্থান, মুরসির মতো পরিণতি—কোন পথে ইমরান খান

মক্কা প্রতিরক্ষা জোটের পরবর্তী বৈঠক ইসলামাবাদে

ইরানের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করছে পাকিস্তান

‘শারীরিক যে অবস্থা, তাতে জীবিত ফিরতে নাও পারি’Ñচিঠিতে ইমরান খান

ইমরান খানকে নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করায় ট্রাম্পের ওপর ক্ষুব্ধ পাকিস্তানিরা

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত