হোম > বিশ্ব > পাকিস্তান

পাঁচ আরোহীসহ পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ

আমার দেশ অনলাইন

সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের উদ্দেশে ছেড়ে আসা একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে পাঁচজন আরোহী ছিলেন। এখন পর্যন্ত বিমানটির কোনো ধ্বংসাবশেষ বা পাঁচজন ক্রু সদস্যের কোনো খোঁজ পাওয়া যায়নি।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাতে করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে কার্গো বিমানটি নিখোঁজ হয়। উড্ডয়নের সময় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজ বিমানটির খোঁজে পাকিস্তান নৌবাহিনী ও বিমানবাহিনী তাদের অভিযান জোরদার করেছে। এ জন্য অতিরিক্ত যুদ্ধজাহাজ ও নজরদারি বিমান পাঠানো হয়েছে।

এছাড়া পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের বাণিজ্যিক জাহাজগুলোও সমুদ্রে বিমানটির খোঁজ করছে।

কে-২ এয়ারওয়েজের একটি বোয়িং ৭৩৭-৪০০ কার্গো বিমান শারজাহ থেকে করাচির উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় রাত ৯টা ৩২ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, রাত ৯টা ১৭ মিনিটে বিমানটি ৩৫ হাজার ফুট উচ্চতায় এবং ৭৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে স্বাভাবিকভাবে উড়ছিল। এরপর হঠাৎ এটি ইউটার্ন নেয় এবং খুব দ্রুত নিচে নামতে শুরু করে।

মাত্র পাঁচ মিনিটে বিমানটি প্রায় ৩৪ হাজার ফুট নিচে নেমে আসে। শেষবার এটি ১ হাজার ১০০ ফুট উচ্চতায় এবং ২১১ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে রাডারে দেখা যায়। এরপর স্থানীয় সময় রাতে করাচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে উড়ন্ত অবস্থায় বিমানটি রাডারের নজর থেকে হারিয়ে যায়।

সূত্র: জিও নিউজ

আরএ

জনতা ব্যাংকের সংকট কাটাতে রূপরেখা তৈরির নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ