হোম > বিশ্ব > পাকিস্তান

আফগানিস্তানের ২৭ সামরিক চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের

আমার দেশ অনলাইন

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৭টি সামরিক চৌকি ধ্বংস ও ৯টি দখলে নেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, হামলায় ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০০ জনেরও বেশি।

আফগানিস্তানে চালানো অভিযানে ৮০টিরও বেশি ট্যাংক, কামান ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘আগ্রাসনের জবাবে পাকিস্তানের তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।’

অন্যদিকে, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বৃহস্পতিবার রাতে তারা পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি এবং দুটি ঘাঁটি দখল করেছে। মন্ত্রণালয়ের দাবি, এ সময় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

আরএ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ১৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৭

পাকিস্তানে সামরিক সদস্যবাহী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় শক্তিশালী ইঙ্গিত

এবার চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অল্পের জন্য রক্ষা পেলেন দুই পাইলট

আলোচনার জন্য তেহরানের পথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

সিন্ধু পানি চুক্তি বহাল, ভারতের একতরফা স্থগিতাদেশের দাবি খারিজ

পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফা প্রস্তাব দিয়েছে তেহরান: ইরানি গণমাধ্যম

তীব্র দাবদাহে বিপর্যস্ত পাকিস্তান ও ভারত