হোম > বিশ্ব > রাশিয়া

রাশিয়ার ৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইউক্রেনের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের বরিসোগলেবস্ক সামরিক বিমানঘাঁটিতে রাতভর হামলা চালিয়ে ছয়টি এসইউ-৩৪এম বোমারু বিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইউক্রেন। এর মধ্যে চারটি বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, রাশিয়া এসব বিমান ব্যবহার করে ইউক্রেনের জনগণের ওপর হামলা চালাত। বিমানগুলো ইউক্রেনে নতুন করে হামলার জন্য প্রস্তুত ছিল এবং সেগুলোতে আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমা সজ্জিত ছিল।

তিনি আরো বলেন, রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করছে। এ কারণে ইউক্রেনের দূরপাল্লার হামলা অব্যাহত থাকবে।

ইউক্রেনের নৌবাহিনী জানিয়েছে, তাদের নেপচুন উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। দেশটির জেনারেল স্টাফ জানিয়েছে, বিমানঘাঁটির ভেতরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ কয়েক দফায় ড্রোন হামলার সতর্কতা জারি করেছিলেন। হামলার পর স্থানীয় বাসিন্দাদের ধারণ করা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে বিমানঘাঁটিতে বিস্ফোরণ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা যায়।

বরিসোগলেবস্ক সামরিক বিমানঘাঁটিটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখসারির অবস্থান থেকে প্রায় ৩৭০ কিলোমিটার বা ২৩০ মাইল দূরে অবস্থিত।

আরএ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

রাতভর ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

রাশিয়ার জ্বালানি সরবরাহ বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে: পুতিন

প্লেগ গবেষণাগারে সন্দেহজনক মৃত্যুর ঘটনায় তথ্য গোপন করছে রাশিয়া

দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় যাচ্ছে জ্বালানি

ইউক্রেনের ওলেশকিতে দুর্ভিক্ষের শঙ্কা, ভয়াবহ মানবিক সংকট

রাশিয়ার সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায়

জার্মানিতে ভক্সওয়াগনের কারখানাকে ইসরাইলি অস্ত্র উৎপাদন কেন্দ্রে রূপান্তর

বিদেশ ভ্রমণে সঙ্গে নগদ অর্থ নেওয়ায় বড় কড়াকড়ি পুতিনের

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবন ক্ষতিগ্রস্ত