হোম > বিশ্ব > তুরস্ক

যুক্তরাজ্যের কাছ থেকে ২০টি টাইফুন যুদ্ধবিমান কিনছে তুরস্ক

আমার দেশ অনলাইন

তুরস্ক ও ব্রিটেনের মধ্যে কয়েক বিলিয়ন পাউন্ডের একটি বিশাল প্রশিক্ষণ ও সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বছর স্বাক্ষরিত একটি চুক্তির ধারাবাহিকতায় আজ বুধবার ৮ বিলিয়ন পাউন্ডের (প্রায় ১০.৭৩ বিলিয়ন মার্কিন ডলার) নতুন চুক্তিটি সম্পন্ন হয়। এই চুক্তির আওতায় যুক্তরাজ্য থেকে ২০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে তুরস্ক।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই নতুন চুক্তির আওতায় তুরস্কের বৈমানিক (পাইলট) ও গ্রাউন্ড ক্রুদের যুক্তরাজ্যে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এদিকে তুরস্ক তাদের প্রথম ব্যাচের ব্রিটিশ-নির্মিত যুদ্ধবিমানগুলো পরিচালনার প্রস্তুতি নিচ্ছে, তাই এই প্রশিক্ষণ কর্মসূচি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই চুক্তির আওতায় প্রয়োজনীয় যন্ত্রাংশ ও প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ করবে বিশ্বের নামী সব প্রতিরক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে বিএই সিস্টেমস, লিওনার্দো ইউকে, এমবিডিএ, রোলস-রয়েস ও মার্টিন-বেকার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, লন্ডনে ব্রিটিশ প্রতিরক্ষাসচিব জন হিলি ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এই চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে তুরস্ক আনুষ্ঠানিকভাবে ইউরোফাইটার কর্মসূচির পরবর্তী ধাপে প্রবেশ করল। এর ফলে ন্যাটোর পূর্ব ব্লকের আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধ সক্ষমতা আরও শক্তিশালী হবে।

ক্যান্সারে আক্রান্ত জিলন বাঁচতে চান

যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

সংস্কৃতি ও পর্যটনের সমন্বয়ে একক নীতিমালা করার উদ্যোগ

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল

ন্যায্য ও শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা গড়তে আগ্রহী ইরান-চীন

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ৬ মাসে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফার্মা কার্নিভাল ২.০’ অনুষ্ঠিত

মার্কিন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, ট্রাম্পের হুমকি নিয়ে আরাগচির কটাক্ষ

চট্টগ্রামে প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে নতুন সিভিল সার্জন

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার আশ্বাসেও হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্থবির