হোম > বিশ্ব > তুরস্ক

নারীদের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় গুরুত্ব দিচ্ছেন এমিনি এরদোয়ান

আমার দেশ অনলাইন

নারীদের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় গুরুত্ব দিচ্ছেন এমিনি এরদোয়ান

তুরস্কের রাজধানী আঙ্কারায় অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটসের (ওটিএস) পরিবার ও নারী কাউন্সিলের প্রথম উচ্চপর্যায়ের সম্মানসূচক বোর্ড সভায় অংশ নিয়েছেন দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।

সম্প্রতি আঙ্কারার চানকায়া ম্যানশনে এ সভা অনুষ্ঠিত হয়। ‘সংহতি থেকে প্রাতিষ্ঠানিক সহযোগিতা: তুর্কি বিশ্বে পরিবার ও নারী’ প্রতিপাদ্যে আয়োজিত বৈঠকে তুর্কি বিশ্বের পরিবার ও নারীদের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

অনুষ্ঠানে এমিনে এরদোয়ানের সঙ্গে উপস্থিত ছিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের স্ত্রী জিরোত মাহমুদভনা মির্জিয়োয়েভা, তুর্কি প্রজাতন্ত্র উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট তুফান এরহুরমানের স্ত্রী নিলদেন বেকতাস এরহুরমান এবং কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভের স্ত্রী আইগুল জাপারোভা।

বৈঠকের মূল প্রতিপাদ্যে তুর্কি ভাষাভাষী দেশগুলোর মধ্যে পারিবারিক মূল্যবোধ ও নারীর উন্নয়নে সহযোগিতাকে আরও সুসংহত করার বিষয়টি তুলে ধরা হয়। সংহতির সম্পর্ককে প্রাতিষ্ঠানিক সহযোগিতায় রূপ দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নেতাদের স্ত্রীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এমিনে এরদোয়ান।

সূত্র: আনাদোলু এজেন্সি ও রয়টার্স

জাপানের আয়াসোফিয়া মসজিদে দেখা মিলল এরদোয়ান পুত্রের, দিলেন আজানও

কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলা বন্ধে রাশিয়া-ইউক্রেনকে এরদোয়ানের আহ্বান

মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় ইস্তাম্বুলে তিন দিনব্যাপী সম্মেলন শুরু

নেতানিয়াহুসহ ইসরাইলের ৩৫ জনের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু

সমরকন্দে আধ্যাত্মিক যাত্রার অভিজ্ঞতা অর্জন করেছি: এমিনি এরদোয়ান

গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ

ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪

ইস্তাম্বুলে ভয়াবহ বন্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্ক ফাটলের শঙ্কা

ইসরাইলের হুমকিতে অবস্থান বদলাবে না তুরস্ক, ফিলিস্তিনিদের পক্ষে দৃঢ় অবস্থান