হোম > বিশ্ব > তুরস্ক

জাপানের আয়াসোফিয়া মসজিদে দেখা মিলল এরদোয়ান পুত্রের, দিলেন আজানও

আমার দেশ অনলাইন

জাপানের আয়াসোফিয়া মসজিদ ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান (ইনসাইটে)। ছবি: সংগৃহীত

জাপানের আয়াসোফিয়া মসজিদে আজান দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের ছেলে নেকমেত্তিন বিলাল এরদোয়ান। সম্প্রতি জাপান সফরের সময় দেশটির আইচি প্রিফেকচারের সুশিমা শহরে অবস্থিত মসজিদটিতে তাকে আজান দিতে দেখা যায়।

নেকমেত্তিন বিলাল এরদোয়ান তুরস্কের ইলিম ইয়ায়মা ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাপানের সুশিমা আয়াসোফিয়া মসজিদ দেশটির অন্যতম বৃহৎ ও দৃষ্টিনন্দন মসজিদ। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। ২০২২ সালের নভেম্বর মাসে মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

মসজিদটির স্থাপত্যশৈলীতে ঐতিহ্যবাহী অটোমান ও তুর্কি স্থাপত্যের প্রভাব রয়েছে। এর দৃষ্টিনন্দন মিনার, গম্বুজ এবং অভ্যন্তরীণ কারুকাজ দর্শনার্থীদের আকৃষ্ট করে।

মধ্য জাপানের অন্যতম বৃহৎ ইসলামিক কমপ্লেক্স হিসেবে পরিচিত এই মসজিদটি রাজধানী টোকিও থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

মসজিদটি শুধু মুসলমানদের নামাজ আদায়ের স্থান হিসেবেই নয়, বরং জাপানে বসবাসরত তুর্কি ও স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক মিলনকেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সংলাপের ক্ষেত্র তৈরিতেও অবদান রাখছে মসজিদটি।

এআরবি

কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলা বন্ধে রাশিয়া-ইউক্রেনকে এরদোয়ানের আহ্বান

মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় ইস্তাম্বুলে তিন দিনব্যাপী সম্মেলন শুরু

নেতানিয়াহুসহ ইসরাইলের ৩৫ জনের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু

সমরকন্দে আধ্যাত্মিক যাত্রার অভিজ্ঞতা অর্জন করেছি: এমিনি এরদোয়ান

গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ

ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪

ইস্তাম্বুলে ভয়াবহ বন্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্ক ফাটলের শঙ্কা

ইসরাইলের হুমকিতে অবস্থান বদলাবে না তুরস্ক, ফিলিস্তিনিদের পক্ষে দৃঢ় অবস্থান

গাজা ও পশ্চিম তীরে প্রতিদিন হামলা-হত্যাকাণ্ড চলছে: বিলাল এরদোয়ান