Upazilla Correspondent Shalla (Sunamgonj)

গিরিধর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি আজও ঠিকাদার সংস্কার করে দেয়নি। যা খুবই দুঃখজনক। এ বিষয়ে বারবার হেডস্যারের দৃষ্টি আকর্ষণ করেও আমরা ব্যর্থ হয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য অনুরোধ জানিয়েছি, কিন্তু হেডস্যারের কথাবার্তা শুনে বরাবরের মতো আমরা হতাশ হয়েছি। মাঠে বালু-পাথর রাখা নিয়ে অনেক প্রশ্ন আছে

সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, শাল্লা উপজেলাকে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে। এলাকার চুরি বন্ধ করতে হবে। মিথ্যা মামলা ও সাধারণ মানুষকে যাতে হয়রানি না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

২০২৩ সালের শেষের দিকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শাল্লায় যোগদান করেন নোয়াখালী জেলার হাতিয়া থেকে সদ্য ওএসডি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। ২০২৪ সালের ৩১ মার্চ শাল্লাতেই ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পেয়ে প্রায় এক বছর দায়িত্ব পালন করেন তিনি।

সুনামগঞ্জের শাল্লায় বিপুল ভোটে জয়ের পথে রয়েছেন বিএনপি থেকে মনোনীত প্রার্থী নাছির উদ্দীন চৌধুরী। ৩৭ টি কেন্দ্রে নাছির উদ্দীন চৌধুরী মোট প্রাপ্ত ভোট ৩১৪০৫। বিএনপির এই প্রার্থী তার প্রতিদ্বন্ধী প্রার্থী শিশির মনিরের চেয়ে ৯৭৫২ ভোট বেশি পেয়েছেন।

শিশির মনির বলেন, একটি মহল সাম্প্রদায়িকতার ভিত্তিতে সমাজে বিভাজন সৃষ্টি করতে চায়। অথচ একজন পুরোহিত, মসজিদের ইমাম, কৃষক ও দিনমজুর—সবাইকে নিয়েই সমাজে সম্প্রীতি গড়ে তুলতে হয়। কাউকে বাদ দিয়ে কখনোই ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনি আমেজ জমে উঠেছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত পথসভা, বাজার বৈঠক, গণসংযোগ ও আনুষ্ঠানিক প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি থেকে মনোনয়ন দিয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে।

সুনামগঞ্জের শাল্লায় হাওর রক্ষা বাঁধ (পিআইসি) নির্মাণের লক্ষে সার্ভে শুরু করা হয়েছে। গত সপ্তাহ থেকে উপজেলার ভরাম,কালিয়ারকোটা ও ভান্ডাবিল হাওরসহ মোট ছয়টি হাওরে এই সার্ভে শুরু হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের শাল্লা শাখার উপ-সহকারী প্রকৌশলী ওবাইদুল হক।

নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন মাদক বিক্রেতা জানান, চারটি বস্তায় তাদের দু’শো লিটার মদ ছিল। ৪৮ লিটার মদ ছাড়া বাকি মদগুলো বিক্রি করে দিয়েছে নৌ-পুলিশ। তারা বলেন, আমাদের মদ, মোটরসাইকেল ও একজন লোককে ছেড়ে দিবে বলে শুরুতেই তাদের কাছে দু’লাখ টাকা দাবি করে আসছিলেন নৌ-পুলিশের ইন্সপেক্টর কাওসার গাজী ও এস আই রুকুন

বিরএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুনামগঞ্জের শাল্লায় গণসংযোগ এবং ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ২০১৯ সালের এসিসহ আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি নৌ অ্যাম্বুলেন্স ৬০ লাখ টাকারও বেশি ব্যয়ে সরকার দিলেও স্থানীয়রা এর সুফল ভোগ করতে পারেনি। হাওর কবলিত এ উপজেলায় জরুরি প্রয়োজনে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে আসার জন্য এ এ্যাম্বুলেন্স একদিনের জন্যও ব্যবহার করা হয়নি।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সুনামগঞ্জের শাল্লায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নুরুন্নবী সরকারকে শাল্লা উপজেলা থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এ-উপলক্ষ্যে আশ্রয় প্রকল্প-২ এর আওতায় প্রথমধাপে সারা দেশের ন্যায় শাল্লায়ও বেশকিছু লাল ঘর দেওয়া হয়। এরমধ্যে মুজিববর্ষের বেশকিছু লাল ঘর এখন মাদকের অভয়াশ্রম হয়ে উঠেছে। প্রশাসন ও পুলিশের কঠোর তৎপরতা না থাকাকেই দায়ী করছেন স্থানীয়রা।

সুরঞ্জিত বাবু সাতবার এমপি হয়েও এই এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে পারেননি! আমি দিরাই-শাল্লার মানুষের মুখে হাসি ফোটাতে চাই। ১৫ সেপ্টেম্বর সোমবার শাল্লা সরকারি কলেজ মাঠে দুপুর দেড়টায় শাল্লা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

সুনামগঞ্জের শাল্লায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে রোগীদের চিকিৎসায় ব্যাঘাত ঘটিয়ে করা টিকটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। রোগীদের স্বাস্থ্য সেবায় ব্যাঘাত ঘটিয়ে এমন কর্মকাণ্ডে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।

সরকারের এই উদ্যোগটি একটি ‘লস প্রজেক্ট’-এ পরিণত হয়েছে। কোটি কোটি টাকা খরচ হলেও প্রকৃত হতদরিদ্রদের কোনো উপকার হয়নি। অনেক ঘর দুর্বল নির্মাণের কারণে ভেঙে গেছে, আর যারা স্বাবলম্বী হয়েও ঘর পেয়েছে, তারা সেগুলোর প্রয়োজন না থাকায় বিক্রি করে দিচ্ছে।

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ১০টায় উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী সুব্রত সূত্রধরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সুনামগঞ্জের শাল্লায় সাতপাড়া (কার্তিকপুর) গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আপন চাচাতো ভাই হেলাল (২৮) কে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতরা হলেন, ইউসুফ মিয়া, রিকসন মিয়া ও আলমগীর মিয়া।

গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের আগে ওই সচিবের ফেসবুক প্রোফাইলে শেখ মুজিবুর রহমানের লোগো সম্বলিত এই ছবিটি ব্যবহার করা হলেও, এখনো তিনি প্রোফাইল পিকচার পরিবর্তন করেননি। এতে ওই সচিবকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্নজন বিরূপ মন্তব্য করছেন।