উপজেলা প্রতিনিধি, (কাপ্তাই) রাঙামাটি

তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য র্যালি, নদীতে ফুল ভাসানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গমাটির কাপ্তাইয়ে দুর্বৃত্তরা কুপিয়ে এক ইউপি সদস্যকে গুরুতর জখম করেছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার সিনেমা হল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত এএসআই মো. মাহাবুর হাসান সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল (ওসি) জানান

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি মাহাজনপাড়ায় বিশুদ্ধ পানির সংকটে ভুগছে ৬৯ পরিবার । শুষ্ক মৌসুমে পানির উৎস শুকিয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে পানির সংকটে ভুগছেে উপজাতি সম্প্রদায়।

রাঙামাটি পার্বত্য জেলার বনের পশুরা এখন বন থেকে লোকালয়ে এসে তাণ্ডব চালাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ রাঙামাটি বনাঞ্চলের বন্যপ্রাণী কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকার লোকালয়ে এসে তাণ্ডব চালাচ্ছে। এতে করে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নম্বর রাইখালী ইউনিয়নের বটতলায় গভীর রাতে ৩টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান।

সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর রাঙ্গামাটি আসনের ১১দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী কাপ্তাই উপজেলায় নির্বাচনি গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক রিকশা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক প্রচার চালান।

রাঙামাটি জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেছেন, নির্বাচনে সকল ভয়-ভীতি উপেক্ষা করে আপনাদের নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। আপনারা একটা নজিরবিহীন নির্বাচন জাতিকে উপহার দেবেন। আমরা সকল ধরনের আইনশৃঙ্খলা আপনাদের নিরাপত্তার জন্য প্রস্তুত রেখেছি।

রাঙামাটি কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ন এলাকায় পাচারকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ করেছে বিজিবি।

রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকার কুকিছড়া পাড়ার অসহায়, দরিদ্র, গরিব মানুষ ও শিশুদের মাঝে সেনাবাহিনীর উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

কাপ্তাই থানার এএসআই রিপন বড়ুয়া ও এএসআই আফজাল হোসেনের নেতৃত্বে একটি টিম বেগমগঞ্জ থানার রামগঞ্জ ফাঁড়ি পুলিশের সহযোগিতায় পলাতক আসামি অজিউল্লাহকে গ্রেপ্তার করে।

কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৮.২২ ফুট মীন সি লেভেল, যা বিপদসীমার নিচে থাকায় জলকপাট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপরে উঠায় স্পিলওয়ের ১৬টি জলকপাট ৩ফুট করে খুলে দিয়েছে কর্তৃপক্ষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি ক্রমেই বেড়ে চলছে। ফলে পানির লেভেল বিপৎসীমার ওপরে উঠায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক পানি ছাড়ার এই সিদ্ধান্ত নেয়।

রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলা ১০আর ই ব্যাটালিয়ন অসহায় দুস্থ গরিবের মাঝে ফ্রি চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করছে। রোববার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কৌশল্যাঘোনা পাড়ায় এ সেবা প্রদান করা হয়। গরীব অসহায় শিশু, বৃদ্ধরা দূর,দূরান্ত হতে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা নিতে চিকি

ওই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছেন। তিনি বিভিন্ন চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত বলেও জানা গেছে।

রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করায় রাত ১২টা ৬মিনিটে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি জলকপাট খুলে দেয়া হয়েছে। ফলে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হচ্ছে।

কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুর জামালের সঞ্চালনায় উপজেলা জামায়াতে ইসলামী আমির হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় দোকানে কর্মরত চার নির্যাতিত শিশুকে উদ্ধার করা হয়েছে।

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন ফেরিঘাট কর্নফুলী নদী থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

নাব্যতা সংকটের ফলে কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য গত মঙ্গলবার (১৩ মে) ভোর ৬টা থেকে চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। সড়ক ও জনপদ বিভাগ রাঙামাটির দায়িত্বরত প্রকৌশলীরা কর্ণফুলি নদীতে প্রয়োজনীয় ড্রেজিং করে এবং ফেরির সংযোগ সড়ক সংস্কার করে। রবিবার ভোর ৬টা পর্যন্ত এই নৌ রুটে

কাপ্তাই জাতীয় উদ্যানে উদ্ধার হওয়া দশ ফুট দৈর্ঘ্য অজগর সাপটি অবমুক্ত করা হয়েছে। রোববার (৬এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই ন্যাশনাল পার্কে বন বিভাগের লোকজনের উপস্থিতিতে সাপটি অবমুক্ত করা হয়েছে।

বন্য হাতির নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং তাদের আবাসস্থল রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। উল্লেখ হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে হাতি সুরক্ষা দল এবং এলিফ্যান্ট রেসপন্স টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অভিযানকালে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত রাইখালী বাজারের ৪টি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না রাখায় এবং বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এশিয়ার বৃহত্তম জলধারা কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় সর্বনিম্ন পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে। দেশের একমাত্র এই জল বিদ্যুৎকেন্দ্রটির পাঁচটি ইউনিটে দৈনিক ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে উৎপাদন হচ্ছে কেবল ৪ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট।

রাঙামাটির কাপ্তাইয়ে তিন দিনব্যাপী তারুণ্যের মেলা শুরু হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজ মাঠে এর আয়োজন করে উপজেলা প্রশাসন।