মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সদরের মৃত আব্দুস সামাদ হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলার দাসেরহাট সেবা গ্রিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাটে পিকআপের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে  পিকআপের হেলপার মাসুদ রানা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন