মুকসুদপুরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে হেলপার নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

মুকসুদপুরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে হেলপার নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

জানাগেছে, ঢাকা থেকে গোপালগঞ্জগামী মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে হেলপার কাভার্ড ভ্যানে আটকা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন