
সোনারগাঁয়ে মহাসড়কে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে সড়কে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে গেলেও চালক ও হেলপার অক্ষত রয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় মদনপুর-গোলাকান্দাইল সড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।























