আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শাপলা চত্বর হত্যাযজ্ঞে যে কেউ থাকুক ছাড় দেয়া হবে না: চিফ প্রসিকিউটর

আমার দেশ অনলাইন

শাপলা চত্বর হত্যাযজ্ঞে যে কেউ থাকুক ছাড় দেয়া হবে না: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় উচ্চ পর্যায় থেকে পিয়ন পর্যন্ত যে কেউই জড়িত থাকুক, কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার এ মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

আমিনুল ইসলাম বলেন, অতীতে যত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, তা যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হবে।

আমিনুল ইসলাম আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর যত মামলা হয়েছে, সবগুলোর তথ্য আনা হয়েছে। মামলাগুলোর অনিয়ম হয়েছে কি-না তা যাচাই-বাছাই করবে প্রসিকিউশন। ওয়ান ইলেভেনের সময়ের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম আসবে তাদেরকেই বিচারের আওতায় আনা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন