আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউর

স্টাফ রিপোর্টার

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউর

জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে সাকিল হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তাকে এ গ্রেপ্তার দেখান। এরপর সাকিলকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

এর আগে আসামি মশিউরকে আদালতে হাজির করা হয়। এরপর মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ আবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে মশিউর রহমান এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। বর্তমানে তিনি অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। শুনানি শেষে গ্রেপ্তার দেখানো ওই আদেশ দেন আদালত।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে মিরপুর-১০ গোলচত্বরে চলমান ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দিতে বাসা থেকে বের হন ভুক্তভোগী মো. সাকিল। পরে দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশের সড়কে আন্দোলনকারীদের ওপর অজ্ঞাতনামা প্রায় ৩০০ জন সশস্ত্র ব্যক্তি গুলি চালায়। এ সময় সাকিল গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতাল হয়ে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৭ আগস্ট কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...