* গরমকালে এমনিতেই মুখে তেল ওঠে। যাদের ত্বক তৈলাক্ত, তাদের তো আরো সমস্যা। প্রথমে ফেসওয়াশ ও ক্লিনজার দিয়ে ত্বক খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। কারণ মুখ পরিষ্কার ও ধোয়া না হলে তেলতেলে ভাব রয়ে যায়, এতে করেও মেকআপ গলে যাওয়ার ভয় থাকে।
* গরমে বরফ ত্বকের জন্য খুব উপকারী। কয়েক টুকরো বরফ মুখে লাগান। এই বরফ দিয়ে মুখের পুরো ত্বক ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। এতে করে মেকআপ অনেকটা সময় ত্বকে সেট থাকে।
* এমন মেকআপ ও কসমেটিকস ব্যবহার করুন, যা পুরোপুরি অয়েল-ফ্রি। এতে মেকআপ গলে যাওয়ার শঙ্কা কমে যায়। প্রয়োজনে নিজের অন্যান্য মেকআপ বাদ দিন গরমকালের জন্য; নিয়ে আসুন অয়েল-ফ্রি মেকআপ।
* টোনার দিয়ে মুখ ভালো করে মুছে নেবেন এবং ভালো সানস্ক্রিন লোশন লাগিয়ে নেবেন। এতে অতিরিক্ত তেল দূর হবে ত্বক থেকে এবং মেকআপ সেট থাকবে অনেকটা সময়।
* খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন ব্যবহার করবেন এবং লিকুইডের চেয়ে সেমি-লিকুইড বা পাউডার ফাউন্ডেশন ব্যবহার করলে মেকআপ গলার শঙ্কা কম থাকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

