
একযোগে ৩৬ এসিল্যান্ড বদলি
মাঠপর্যায়ের ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬ জন সহকারী কমিশনারকে (ভূমি) একযোগে বদলি করে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জনস্বার্থে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।








