
অনলাইনে প্রেম, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রেমের টানে চীন থেকে ছুটে এসেছেন এক যুবক। দীর্ঘ এক বছরের অনলাইন সম্পর্কের পরিণয় টানতে বাংলাদেশি তরুণী তাসলিমা খাতুনের (১৯) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ২৪ বছরের চীনা যুবক চেন বাও মিং। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিম বেহলা গ্রামের মধু মোল্লার মেয়ে তাসলিমা।






















