
বাড়ল বাসভাড়া, আজ থেকেই কার্যকর
সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ডিজেলচালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না। জ্বালানি তেলের দাম কমে গেলে বাসভাড়া আবার কমবে। তবে রেল ও নৌপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।























