
থাইল্যান্ডে চিড়িয়াখানায় ভাইরাস সংক্রমণে মারা গেছে ৭২ বাঘ
থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং মাই প্রদেশের এক চিড়িয়াখানায় ভাইরাস সংক্রমণে অন্তত ৭২টি বাঘের মৃত্যু হয়েছে। শুক্রবার প্রদেশের প্রাণিসম্পদ দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরীক্ষা করে দেখা গেছে এ বাঘগুলো উচ্চ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ক্যানাইন ডিসটেম্পার ভাইরাসে আক্রান্ত হয়েছে।























