ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা চারজন গ্রেপ্তার
সাত মার্চ উদযাপনে ধানমন্ডির ৩২ নম্বরে মিছিল নিয়ে ফুল দিতে আসা চারজনকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা-পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সাত মার্চ উদযাপনে ধানমন্ডির ৩২ নম্বরে মিছিল নিয়ে ফুল দিতে আসা চারজনকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা-পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এরপর সেখানে বুলডোজার আনা হয়। উপস্থিত জনতা ৩২ নম্বরের ভেঙে ফেলা ভবনগুলোর অবশিষ্ট ধূলিসাৎ করতে চায়।

বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা
পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন উত্তপ্ত হয়ে ওঠেছে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা। সোমবার দুপুরে শেখ মুজিবুর রহমানের সাবেক বাসভবন অভিমুখে বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা করলে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমন্ডি ৩২ নম্বরে দুটি বুলডোজার আনা হয়েছে। এ সময় উৎসুক জনতাকে সেখানে ভিড় করতে দেখা গেছে।