
ফ্রান্সে নিষিদ্ধ হলেন ইসরাইলি মন্ত্রী বেন গভির
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতায় উসকানির অভিযোগে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের ওপর কড়াকড়ি আরোপ করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট ঘোষণা দিয়েছেন, আজ থেকে বেন গভিরের ফরাসি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।






















