
নোয়াখালীকে চাঁদাবাজ ও কিশোরগ্যাং থেকে মুক্ত করা হবে: মো. শাহজাহান এমপি
নোয়াখালীর সদর ও সুবর্ণচরকে মাদকসন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোরগ্যাং থেকে মুক্ত করা হবে। কিশোরগ্যাংয়ের সঙ্গে যারা যুক্ত, তাদের অধিকাংশ কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। অতএব, মাদক শুধু আইন দিয়ে বন্ধ হবে না, এটি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
