
ফিলিপাইনে ভবন ধসে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৭
ফিলিপাইনে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন তিনজন। ১৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা। কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী ম্যানিলার উত্তরে অ্যাঞ্জেলেস শহরে বহুতল ভবনটি ধসে পড়ার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।






















