
ডেমরায় স্টিল কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৩
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন হোসেন জানান, সকালে তারা স্টিল মিলে বয়লার মেশিনে লোহা গালানোর কাজ করছিলেন। তখন বয়লারের মধ্যে গোলযোগের কারণে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত লোহা আশপাশে ছড়িয়ে পড়লে তাদের তিন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।























