
ফ্লোর প্রাইস প্রত্যাহারে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারে বড় পতন
ইসলামী ব্যাংকের শেয়ারের দর দিনের শুরুতে ফ্লোর প্রাইস ৩২ টাকা ৬০ পয়সা থেকে ৩ টাকা ২০ পয়সা কমে ২৯ টাকা ৪০ পয়সায় নেমে আসে। এর ফলে প্রথম দেড় ঘণ্টার লেনদেনে ইসলামী ব্যাংকের শেয়ারের দরের ৯.৮২ শতাংশের পতন ঘটেছে। এ সময়ে ১৭৪ টি হাওলায় ২৮ হাজার শেয়ারের হাতবদল হয়েছে।








