
আর্থিক সেবার বাইরে ৩৫ শতাংশ মানুষ
দেশে ব্যাংক বাড়ছে। ৬০-এর অধিক ব্যাংক শহর থেকে পল্লি পর্যন্ত নিত্য নতুন শাখা খুলছে। তথ্যপ্রযুক্তির বিকাশের সুবাদে মোবাইল ব্যাংকিং পৌঁছে গেছে পাড়া মহল্লা পর্যন্ত। এর পরও দেশের বিশাল জনগোষ্ঠী ব্যাংকিং সেবার বাইরে রয়ে গেছে। যা প্রাপ্তবয়স্ক লোকের এক-তৃতীয়াংশের বেশি।























