
মমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ৯ তলা ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে লাগা এই আগুনে কোনো প্রাণহানি না হলেও মুহূর্তের মধ্যে পুরো ওয়ার্ডে ধোঁয়া ছড়িয়ে পড়ায় রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।




