
মুক্তিপণ দাবির পর বাগান থেকে যুবকের লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণ করে মুক্তিপণ দাবির পর বাগান থেকে অটোচালক রাজিবের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দক্ষিণ গাইয়ার চর এলাকার মোস্তফা মিয়ার ছেলে। শনিবার দুপুর ১২টায় উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি বাগানে তার লাশ পাওয়া যায়।























